ভোলায় একজন নারী গ্রেফতার , বাকস্বাধীনতার উপর আঘাত

ভোলার বিবি সাওদা (৩৭)  একজন সাধারণ নারী, যিনি ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন। তাঁর “অপরাধ”  সরকারের নীতির সমালোচনা।
গত ০৫-০৬ এপ্রিল ২০২৬ রাতে ভোলা সদর মডেল থানার অধীনে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাঁকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে এবং জেল হাজতে আটক রাখার আদেশ চাওয়া হয়েছে।
মতপ্রকাশের কারণে একজন নারীকে রাত ৮টায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া  এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, এটি ভয় দেখানোর রাজনীতি।
৫৪ ধারা বহুদিন ধরেই বিচারব্যবস্থার অপব্যবহারের হাতিয়ার হিসেবে চিহ্নিত। সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে ফেসবুক পোস্টের জন্য নাগরিকদের ঘরে ঢুকে গ্রেফতার করা  এই প্রবণতা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অশনিসংকেত।
বিবি সাওদার অবিলম্বে মুক্তি দাবি করছি।

একটি রাষ্ট্র যখন নাগরিকের কণ্ঠরোধ করে তখন প্রতিবাদ করাটাই দায়িত্ব।