মেট্রোরেল স্টেশন এর নিচে গরুর হাট

মেট্রোরেল হইছে থাইকা এতদিন কুরবানী ঈদ হইলো কিন্তু কখনোই মেট্রোস্টেশনে গরুর হাট বসে নাই কিন্তু এবার বসলো ক্যান?

সড়কে বাজে অবস্থা, পরিবহন গুলো লাগামহীন,
যান চলাচলের পুরো শৃঙ্খলা হুট করে নাই হয়ে গেল ক্যান?

কারেন্ট নাই, লাগামহীন লোডশেডিং চলছে, কারণ কি?

মবকালচার, গোড়ালি কাটা, শাহবাগ থানার ভিতরে গিয়ে হামলা সহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। বিসিবি সহ দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন যেন পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছে, কারণ কি ?

এসবের একমাত্র উত্তর তারেক রহমান ও তার মন্ত্রীদের অযোগ্যতা । তারেক রহমানের ডাউন টু আর্থ এটিচিউড ছাড়া এই সরকারের কোন সাফল্য আমি দেখি না।

সড়কমন্ত্রীর ভাষা, স্বরাষ্ট্রমন্ত্রী তার এটিচিউডে নিয়মিত জণগণকে জাস্ট তুচ্ছতাচ্ছিল্য করে।

একই সাথে বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীদের ঔদ্ধত্য ও সবকিছু লুটপাট করে খাওয়ার মানসিকতা ।

এই খাইখাই গ্রুপকে না থামাতে পারলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে বিএনপি টেরও পাবে না ।

ঐতিহাসিকভাবে বিএনপি পীর-মুরিদি সিস্টেমের দল। সাংগঠনিক কাঠামো সেভাবে ফাংশন করে না। কারণ কেউ কাউকে পাত্তা দেয় না, কথা শোনে না। সিটি কর্পোরেশনের প্রশাসকরে পাত্তা না দিয়াই স্থানীয় নেতা মেট্রো স্টেশনে গরুর হাট বসাইছে।

পলাশীতে লালবাগ ছাত্রদল-যুবদল মিলে হাট বসায়া টাকা তুলতেছে ।

বিএনপি ক্ষমতায় আসলে এজন্যই মনে হয় দেশ বিশৃঙ্খল হয়ে পড়ে কারণ তাদের সেন্ট্রাল কমান্ড কেউ মানে না, সেন্ট্রাল কমান্ড ঠিকঠাক থাকলে হাসিনা পালাইতে ১৭ বছর লাগে না ।

ক্ষমতায় থাকলে মানুষের চোখ অন্ধ হয় এটা সত্য । কিন্তু ক্ষমতার গরম থেকে বেরিয়ে সত্য ফেইস করেন।